×

লাইফ স্টাইল

রাগ হওয়ার যত কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

রাগ হওয়ার যত কারণ

ছবি : সংগৃহীত

মানুষ কেন রেগে যায়? কখনও অন্যের ওপর, কখনও নিজের ওপর, আবার কখনও পরিস্থিতি বা এমনকি কোনো অজানা শূন্যতার কারণে রাগের উদ্রেক হয়।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, রাগ শুধুমাত্র একটি আবেগ নয়। এর পেছনে লুকিয়ে থাকে অতীত অভিজ্ঞতা, অসহায়ত্ব, প্রত্যাখ্যান, অপূর্ণতা ও মানসিক প্রতিক্রিয়ার জটিল স্তর।

তিনি বলেন, যদি রাগের উৎস বোঝা না যায়, চাপা দেওয়া হয় বা ভুল পথে প্রকাশ করা হয়, তাহলে এটি নিজেকে ও অন্যকে ক্ষতিগ্রস্ত করে। রাগ এক ধরনের সংকেত, যা বলে দেয়, ‘কোথাও কিছু ঠিক নেই।’

ডা. দিনা রাগের প্রধান কিছু কারণ ব্যাখ্যা করেছেন-

আত্মরক্ষা: কেউ মিথ্যা বলে বা সত্য গোপন করলে প্রতারণার অনুভূতি জন্মায়। এই প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়াই রাগের সূত্রপাত হতে পারে।

অবমূল্যায়ন ও অপূর্ণতার অনুভূতি: যখন কেউ আমাদের স্বপ্ন, চাওয়া-পাওয়া বা অর্জনকে তুচ্ছ মনে করে, তখন আত্মপরিচয়ে আঘাত লাগে। আমাকে গুরুত্ব দেয়নি, আমি যথেষ্ট নই, এই অনুভূতি ধীরে ধীরে ক্ষোভে পরিণত হয়।

প্রতারণা ও নিয়ন্ত্রণের চেষ্টা: কেউ মিথ্যা বলে নিজেকে উপরে তুলতে চাইলে বা অন্যকে দোষ চাপালে, নিজেকে অপমানিত মনে হয়। এই অনুভূতি থেকে রাগ তীব্র হয়ে ওঠে।

ব্যর্থতা ও লজ্জা: নিজের ভুল স্বীকার না করে রাগ দিয়ে ঢাকার প্রবণতাও রাগের বড় উৎস। প্রত্যাখ্যান বা অবহেলার অনুভূতিও রাগকে আর্তনাদে রূপান্তরিত করে ‘আমাকে বোঝো’, ‘আমাকে দেখো’।

আরো পড়ুন : থাইরয়েড নিয়ন্ত্রণে যে খবারগুলো রাখবেন প্রতিদিনের তালিকায়

আকাঙ্ক্ষা ও ঈর্ষা: অন্যের সাফল্য, জনপ্রিয়তা বা ভালোবাসা যখন হীনমন্যতা ও ঈর্ষা জাগায়, তখন রাগের উদ্রেক হয়।

অভ্যাসগত প্রতিক্রিয়া: যে পরিবেশে মানুষ বেড়ে উঠেছে সেখানে রাগই একমাত্র প্রতিক্রিয়া হিসেবে গড়ে উঠলে, মিথ্যা, অবহেলা বা প্রতারণায় রাগ স্বাভাবিক প্রতিক্রিয়ায় পরিণত হয়।

ডা. দিনা মন্তব্য করেন, রাগ দুর্বলতার চিহ্ন নয়; এটি মানসিক সংকটের জোরালো বহিঃপ্রকাশ।

রাগকে সঠিকভাবে বোঝা ও নিয়ন্ত্রণ করা গেলে সম্পর্ক রক্ষা, আত্মপরিচয় বোঝা এবং সংবেদনশীল সমাজ গঠনের পথ সুগম হয়। রাগের উৎস বোঝা মানেই নিজেকে বোঝা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

‘অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকে বাইরে রেখেছে’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App