×

জাতীয়

যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি কোনো মাইক্রোপ্লাস্টিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম

যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি কোনো মাইক্রোপ্লাস্টিক

ছবি : সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে পরিচালিত এক গবেষণায় স্বস্তির খবরও এসেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জানিয়েছে, পরীক্ষায় অন্তর্ভুক্ত ৩৪টি টুথপেস্টের মধ্যে ৮টিতে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

সম্প্রতি প্রকাশিত ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হলেও বাকি ৮টি পণ্যে এ ধরনের কোনো কণা পাওয়া যায়নি।

মাইক্রোপ্লাস্টিকমুক্ত হিসেবে শনাক্ত ৮টি টুথপেস্ট

১. জেনফ্রেশ (Genfresh Toothpaste) দেশীয় এই টুথপেস্টের নমুনায় কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

২. প্যারাসুট জাস্ট ফর বেবি – ম্যাঙ্গো (Parachute Just for Baby Mango) শিশুদের জন্য তৈরি এই দেশীয় টুথপেস্টও পরীক্ষায় মাইক্রোপ্লাস্টিকমুক্ত।

৩. ক্লোজআপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি (Close-Up Red Hot Zinc Fresh Technology) ক্লোজআপ ব্র্যান্ডের এই নির্দিষ্ট ভ্যারিয়েন্টে কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি।

আরও পড়ুন: ইউনিলিভারের ৮ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

৪. প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (Parodontax Expert Gum Care) ভারতে উৎপাদিত এই টুথপেস্টের নমুনাও মাইক্রোপ্লাস্টিকমুক্ত।

৫. সেনসোডাইন ফ্রেশ জেল (Sensodyne Fresh Gel) স্পর্শকাতর দাঁতের জন্য তৈরি এই জেল টুথপেস্টেও কোনো মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়নি।

৬. কোলগেট ম্যাক্সফ্রেশ (Colgate MaxFresh) ভারতে উৎপাদিত এই ভ্যারিয়েন্টটিও পরীক্ষায় নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে।

৭. কোলগেট অ্যাক্টিভ সল্ট (Colgate Active Salt) এই টুথপেস্টের নমুনায়ও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়নি।

৮. কোডোমো অরেঞ্জ (Kodomo Orange) থাইল্যান্ড থেকে আমদানিকৃত শিশুদের এই টুথপেস্টও পরীক্ষায় মাইক্রোপ্লাস্টিকমুক্ত হিসেবে শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

ইএসডিওর গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। এ সময় দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানিকৃত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যাচাই করা হয়।

গবেষণার ফল অনুযায়ী, পরীক্ষিত টুথপেস্টের প্রায় তিন-চতুর্থাংশে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলেও ৮টি পণ্য এ ধরনের কণামুক্ত ছিল। গবেষকরা মনে করছেন, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং টুথপেস্টের উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য নিশ্চিত করতে বাধ্যতামূলক লেবেলিং ও কার্যকর নিয়ন্ত্রক নীতিমালা প্রণয়ন জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন কাল

হজের প্রাথমিক নিবন্ধন কাল

‘বদির পরিকল্পনাতেই’ কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড

চিফ প্রসিকিউটর ‘বদির পরিকল্পনাতেই’ কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আধুনিক-প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App