×

জাতীয়

ইউনিলিভারের ৮ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম

ইউনিলিভারের ৮ টুথপেস্টে মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

ছবি : সংগৃহীত

দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে বহুল ব্যবহৃত ইউনিলিভারের ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্র্যান্ডের আটটি টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা যায়, মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়া ২৬টি টুথপেস্টের মধ্যে ক্লোজআপ ব্র্যান্ডের চারটি এবং পেপসোডেন্ট ব্র্যান্ডের চারটি পণ্য রয়েছে।

ক্লোজআপের যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে:

ক্লোজআপ রেড হট প্রতি ১০০ গ্রামে ১৬০টি কণা

ক্লোজআপ মেন্থল ফ্রেশ প্রতি ১০০ গ্রামে ১৬০টি কণা

ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে প্রতি ১০০ গ্রামে ৪০টি কণা

ক্লোজআপ লেমন সি সল্ট প্রতি ১০০ গ্রামে ২০টি কণা

পেপসোডেন্টের যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে:

পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট প্রতি ১০০ গ্রামে ১০০টি কণা

পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট প্রতি ১০০ গ্রামে ৬০টি কণা

পেপসোডেন্ট জার্মিচেক প্লাস প্রতি ১০০ গ্রামে ৪০টি কণা

পেপসোডেন্ট কিডস-অরেঞ্জ প্রতি ১০০ গ্রামে ২০টি কণা

গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। এ সময় দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানিকৃত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে সেগুলোর পরীক্ষাগার বিশ্লেষণ করা হয়।

আরও পড়ুন: বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি ৩২০টি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এরপর ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশে ১৬০টি করে কণা পাওয়া যায়।

শিশুদের জন্য বাজারজাত ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে পেপসোডেন্ট কিডস-অরেঞ্জে প্রতি ১০০ গ্রামে ২০টি কণা শনাক্ত হয়েছে।

তবে পরীক্ষিত ৩৪টি নমুনার মধ্যে আটটিতে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এর মধ্যে ক্লোজআপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি টুথপেস্টও রয়েছে।

ইএসডিও জানায়, পরীক্ষায় অন্তর্ভুক্ত কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা পণ্যের উপাদান সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছেন না।

দেশব্যাপী ২ হাজার ৭৬০ জনের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সচেতনতা এখনও সীমিত। অংশগ্রহণকারীদের ৪১ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, তারা আগে কখনো এ বিষয়ে শোনেননি। ৩১ দশমিক ৩ শতাংশ বিষয়টি সম্পর্কে শুনলেও বিস্তারিত জানেন না। মাত্র ২৬ দশমিক ৯ শতাংশ এ বিষয়ে সচেতন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: ‘বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়’

জরিপে সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্ট ব্র্যান্ড হিসেবে মেডিপ্লাসের নাম উঠে এসেছে। ৩৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা এ ব্র্যান্ড ব্যবহার করেন। এরপর ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্যবহার করেন ১৩ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা।

ইএসডিওর মহাসচিব ও জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা শাহরিয়ার হোসেন বলেন, প্রতিদিন ব্যবহৃত একটি পণ্যে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে এ বিষয়ে অধিকাংশ ভোক্তার ধারণা নেই। তাই টুথপেস্টের উপাদান লেবেলে বাধ্যতামূলকভাবে উল্লেখ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থার তদারকি জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উপপরিচালক (রসায়ন) মো. মনজুরুল করিম বলেন, টুথপেস্টের জাতীয় মানে বর্তমানে ৪০টি অনুমোদিত উপাদান ও কণার আকারের সীমা নির্ধারিত রয়েছে। মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় মান হালনাগাদের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

ইএসডিওর দাবি, বাংলাদেশে বাজারজাত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা। বর্তমানে দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো জাতীয় মানদণ্ড, অনুমোদিত সীমা, পরীক্ষাপদ্ধতি বা বাধ্যতামূলক লেবেলিং নীতি নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুর সিটি করপোরেশনের

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, তারপর!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, বাদ পড়লেন যারা

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

আড়াই মাসের মাথায় সোনারগাঁও থানার ওসিকে বদলি, কিন্তু কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App