×

সাহিত্য

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৬ পিএম

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’

সোমবার বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপন করল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দিবসটি উপলক্ষে তিনদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ উদ্দিন শাকের, চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, হাশেম সুফী অগ্রজ চলচ্চিত্র সংসদ কর্মী, ঢাকা ডক ল্যাবের পরিচালক ইমরান হোসেন কিরমানি, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, ফেডারেশন অব ফিল্ম অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ অটন, চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শামিম আখতার এবং সিলেট ও সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার।

অনুষ্ঠানে চলচ্চিত্রের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন বক্তারা। চলচ্চিত্র শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, চলচ্চিত্র শিল্পের মর্যাদা সমুন্নত রাখতে নানা কর্মসূচির মাধ্যমে সবার সঙ্গে কাজ করে যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশে সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশে চলচ্চিত্র নির্মাতা ও সংগঠকদের সঙ্গে আন্দোলনও চালিয়ে যাওয়ার অনুভুতি ব্যক্ত করেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী বলেন, চলচ্চিত্রের জন্য শিল্পকলা একাডেমি যে কাজ করে চলেছে তা অবিশ্বাস্য।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। এই দিনকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App