×

সাহিত্য

চাঁপাইনবাবগঞ্জে নাটক চলাকালে শিল্পীদের উপর রাসায়নিক প্রয়োগের নিন্দা উদীচীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৯:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নাটক চলাকালে শিল্পীদের উপর রাসায়নিক প্রয়োগের নিন্দা উদীচীর

চাঁপাইনবাবগঞ্জে শিল্পকলা একাডেমীতে নাটকের প্রদর্শনী চলার সময় অভিনেতা ও কলাকুশলীদের উপর বিষাক্ত রাসায়নিক প্রয়োগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মঙ্গলবার (২৭ জুন) এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, সংস্কৃতি কর্মীদের উপর এধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দিন আহমদ-এর লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’-এর মঞ্চায়ন চলছিল চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে। নাটকের আগে চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। নাটক চলার সময়ই শরীরে চুলকানিসহ নানা ধরনের অস্বস্তি অনুভব করতে থাকেন শিল্পীরা। তারপরও অভিনয় চালিয়ে গিয়ে নাটকের মঞ্চায়ন শেষ করেন তারা। তবে, নাটক শেষ হয়ার পরই তাদের অস্বস্তি চরমে ওঠে এবং অন্তত ১৮ জন নাট্যশিল্পী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে চিকিৎসা দিলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তারা। নাট্যকর্মীদের ব্যবহৃত পোশাক বা কস্টিউমে কোন ধরনের রাসায়নিক বা বিষাক্ত পাউডার ঢেলে দেয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে এর আগেও শিল্পকলা একাডেমীর মঞ্চে হামলা চালানো, অনুষ্ঠান চলার সময় শিল্পীদের উপর হামলা করা, সংস্কৃতি কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো সহ নানাভাবে সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। সোমবারের হামলা তারই ধারাবহিকতা বলে মনে করে উদীচী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি দেশে অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বাধা দিতে চায় বলেও মনে করে উদীচী। তাই, নাট্যকর্মীদের উপর রাসায়নিক প্রয়োগের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App