×

সাহিত্য

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন রাহাত খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১২:১১ পিএম

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার (২৯ আগস্ট) সমাহিত করা হবে। তার স্ত্রী অপর্ণা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর্ণা খান বলেন, উনার (রাহাত খান) শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আজ তাকে সমাহিত করা হবে। রাতে মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন রাহাত খান। তিনি ডায়বেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুর তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপ্রতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার ছিল অবাধ বিচরণ। সাংবাদিক হিসেবেও রাহাত খানের অবদান উল্লেখযোগ্য। ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন রাহাত খান। এছাড়া, ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের খান পরিবারে জন্ম এই কথা সাহিত্যিকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App