×

সাহিত্য

সিডনিতে সুরমূর্ছনায় মুগ্ধ সন্ধ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

সিডনিতে সুরমূর্ছনায় মুগ্ধ সন্ধ্যা

সুরের মূর্ছনায় মাতালেন বাংলাদেশি শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল। ছবি: সংগৃহীত

আবারো অস্ট্রেলিয়ার সিডনিতে সুরের মূর্ছনায় মাতালেন বাংলাদেশি শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল। শনিবার (১৬ নভেম্বর) সিডনির হার্স্টভিল সিভিক সেন্টারে সন্ধ্যায় বসে তার ‘ডায়েরির পাতা থেকে’ গানের আসর। পুরোনো দিনের বৈঠকি ধাঁচের এ আয়োজনে এবারো মুগ্ধ হলেন উপস্থিত শ্রোতারা। হারমোনিয়াম, তবলা, সেতার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে গজলের পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।

আসরে শিল্পীকে বাদ্যযন্ত্রে সংগত করেন সিডনির পরিচিত বাংলাদেশি শিল্পী মিহির পারভেজ, সুবীর গুহ, নীলাদ্রি চক্রবর্তী ও সোহেল খান। সিডনি মিউজিক ক্লাবের আয়োজনে আসরের প্রশংসা করেন দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠানটির আয়োজকদের অন্যতম শিখা গোমেজ বলেন, গত বছর এই বৈঠকি ঘরনার আয়োজনটি অনেক প্রশংসা পেয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের অংশ দেখেও অনেকে অনুরোধ করেছিলেন আবারো আয়োজন করার জন্য। আমরা আনন্দিত সিডনির প্রবাসী বাংলাদেশিদের ভিন্ন গানের এ আয়োজন উপহার দিতে পেরে। আশা করছি আগামীতেও আর বড় পরিসরে এই আয়োজন করার।

আরো পড়ুন: বরেণ্য শিশুসাহিত্যিক কাইজার চৌধুরীর জন্মজয়ন্তী উদযাপন

সিডনির বাংলাদেশি গিটারিস্ট তপন ডি’কস্তা বলেন, বৈঠকি আয়োজনে গান এটা অন্য রকম একটা উপভোগ্য ব্যাপার, এটা শুধু সরাসরি গান শোনার ব্যাপার নয়, এমন অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে একটা নিবিড় সম্পর্কও হয়। আর গান শুনতে শুনতে প্রবাসের সব ক্লান্তি ভুলে পুরোনো দিনের স্মৃতি মনে এসেছে। অনেক উপভোগ করলাম।

অনুষ্ঠান উপভোগ শেষে আরেক সিডনিপ্রবাসী বাংলাদেশি লেখিকা কাজী সুলতানা শিমি বলেন, আমন্ত্রণ পেয়েই অনেক খুশি হয়েছিলাম। কারণ গত বছরই এ অনুষ্ঠানের অনেক আনন্দ পেয়েছিলাম। আসলে গান যে মানুষের হৃদয়কে সতেজ করে তুলতে পারে, তা এ ধরনের গানের আয়োজনে আসলে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App