×

গণমাধ্যম

দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

দিগন্ত টিভির নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের। বৃহস্পতিবার (৮ আগস্ট) ১১ বছর পর গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

‘বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ এনে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশনের সম্প্রচার ২০১৩ সালের মে মাসে সাময়িক বন্ধ করে দিয়েছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। ১১ বছর পর বৃহস্পতিবার টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আরো পড়ুন: ড. ইউনূস মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দু-একটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (৬ আগস্ট) দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তারা জড়ো হন। পুনরায় নতুন করে চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। খুব দ্রুত টেলিভিশনটি সম্প্রচারে আসবে বলে জানান তারা। এসময় ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন তারা।

এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনার পর সামগ্রিক চিত্র বদলে যেতে শুরু করে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App