×

মধ্যপ্রাচ্য

আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানালো ফিলিস্তিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানালো ফিলিস্তিন

২৪ ঘণ্টায় দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনে প্রায় ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষাপটে আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। খবর ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার। 

এর আগে ২৪ ঘণ্টায় দখলদার সামরিক বাহিনীর আগ্রাসনে প্রায় ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উত্তর গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ‘ক্ষুধার যুদ্ধ’ চাপিয়ে দেয়া হয়েছে। 

ইসরায়েলের গণহত্যা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি-ছাড়া করা এবং তাদের ওপর ভয়াবহ অনাহার চাপিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করার জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন : উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০০

এ বিবৃতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা থেকে উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য দখলদাররা অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যাতে ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়ি ও মাতৃভূমি ছেড়ে অন্য কোথাও চলে যান।

গাজায় ভয়াবহ আগ্রাসনের মধ্যে ইহুদিবাদী ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে ইসরায়েলের প্রতি বারবার অনুরোধ জানানো সত্বেও দখলদাররা তা আমলে নেয়নি। এক্ষেত্রে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App