×

মধ্যপ্রাচ্য

‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে এ হামলা নয়: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:০৪ এএম

‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে এ হামলা নয়: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে। ছবি : সংগৃহীত

কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আল-উদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে।

পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। 

ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এর আগে কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

আল-উদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একইসঙ্গে ইরাকেও একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপেরও খবর পাওয়া গেছে।

শনিবার দিনগত রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায়, তবে তার জবাব কঠিন হবে।

আরো পড়ুন : কাতারকে জানিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান

এ পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ কিংবা কাতার সরকার আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ইরান হামলার কথা স্বীকার করেছে।

আল-উদেইদ ঘাঁটিকে ঘিরে উচ্চ নিরাপত্তা সতর্কতা ইতোমধ্যেই আরোপ করা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো গভীর এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিতে পারে।

কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে তিনি ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

যে কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App