×

মধ্যপ্রাচ্য

খামেনির কার্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ পিএম

খামেনির কার্যালয়ের সামনে ভয়াবহ বিস্ফোরণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানে যৌথভাবে সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু হলে রাজধানী তেহরারে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলার পরপরই খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, তিনি বর্তমানে তেহরানে নেই এবং সুরক্ষিত স্থানে অবস্থান করছেন।

হামলার পর ইসরায়েল জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সব ধরনের বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আরো পড়ুন : ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদেশে অবস্থানরত যাত্রীদের আকাশসীমা পুনরায় চালু হওয়ার পর ফ্লাইট সূচি সম্পর্কে গণমাধ্যম ও নিজ নিজ বিমান সংস্থার মাধ্যমে হালনাগাদ তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশে থাকা ইসরায়েলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা ও সুপারিশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং ইসরায়েলে আগমন ও প্রস্থান ফ্লাইট চালু করা হবে। নতুন ফ্লাইট সূচির বিষয়ে ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সরবরাহ বাড়ল আরও ৩ মেগাওয়াট

মেঘনা সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সরবরাহ বাড়ল আরও ৩ মেগাওয়াট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

যে কারণে আর্জেন্টিনা ভক্ত আজাদের শেষ ঠিকানা হলো কারাগার

যে কারণে আর্জেন্টিনা ভক্ত আজাদের শেষ ঠিকানা হলো কারাগার

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App