×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:১২ পিএম

তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ

ছবি: সংগৃহীত

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ ৪ লাখ ডলারেরও বেশিতে পৌঁছেছে।

এই রেকর্ড ভাড়া গুনতে হচ্ছে সবচেয়ে বড় তেলবাহী জাহাজের ক্ষেত্রে, যা সর্বোচ্চ ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এই খরচা প্রায় দ্বিগুণ।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক

ইরান তার দক্ষিণের হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমকারী জাহাজগুলোকে নিশানা করছে, যে পথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়।

এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা সোমবার (২ মার্চ) জানান, প্রণালিটি এখন থেকে বন্ধ। জলপথ অতিক্রমের চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনী ব্যবস্থা নেবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App