×

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য সংঘাত: কোন পক্ষ কার বিপক্ষে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাত: কোন পক্ষ কার বিপক্ষে

ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযান এবং তার জবাবে ইরানের পাল্টা হামলায় পুরো অঞ্চল এখন চরম উত্তেজনা ও অনিশ্চয়তার মুখে।

নিচে এই যুদ্ধে প্রধান পক্ষগুলো ও তাদের অবস্থান তুলে ধরা হলো:

প্রধান আক্রমণকারী পক্ষ: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন রোরিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র একে বলছে ‘অপারেশন এপিক ফিউরি’।

এই সামরিক অভিযানের ঘোষিত লক্ষ্য হলো ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভেঙে দেওয়া এবং দেশটির বর্তমান শাসনব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

ইরানের সমর্থনে লেবাননভিত্তিক হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালালে ইসরায়েল লেবাননেও বিমান হামলা শুরু করে। ফলে সংঘাত লেবাননের ভূখণ্ডেও ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন : ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করছে ফ্রান্স

ইরান ও তার মিত্রবাহিনী (প্রতিরোধ অক্ষ)

ইরান এবং তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো এই হামলার পাল্টা জবাব দিচ্ছে। ইরান তাদের পাল্টা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস-৪’। তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণাও দিয়েছে ইরান। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে।

ইরাকে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীগুলো ড্রোন ও রকেট হামলা জোরদার করেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ইরানের সমর্থনে সরাসরি হামলা চালায়নি।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও মার্কিন ঘাঁটি

যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে সেসব দেশ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান ও কাতারে মার্কিন ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

সৌদি আরবের আরামকো তেল শোধনাগার এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। জর্ডান ও কুয়েত মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে। কাতার ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানা গেছে।

বৈশ্বিক পরাশক্তির অবস্থান

যুক্তরাজ্য সাইপ্রাসে অবস্থিত তাদের ঘাঁটি মার্কিন বাহিনীকে ব্যবহারের সুযোগ দিলেও সরাসরি ইরানে হামলায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এর পর ইরান সাইপ্রাসেও হামলা চালিয়েছে।

ফ্রান্স সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। গ্রিস সাইপ্রাসে যুদ্ধবিমান পাঠিয়েছে। জার্মানি জানিয়েছে, তারা ইরানে হামলায় অংশ নেবে না, তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা নিজেদের সেনাদের প্রতিরক্ষায় সক্রিয় থাকবে। স্পেনও তাদের ঘাঁটি ইরানে হামলায় ব্যবহারের অনুমতি দেয়নি।

রাশিয়া ও চীন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে এখন পর্যন্ত তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়ায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App