×

মধ্যপ্রাচ্য

ইরান

প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার জন্য দুঃখিত, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার জন্য দুঃখিত, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য

ফাইল ছবি

প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা চালানোর জন্য দুঃখিত, তবে এসব হামলার আসল লক্ষ্য হলো ওই দেশের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বলে জানিয়েছে ইরান। 

শুক্রবার (৬ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। তবে তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণে এটি ঘটছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতা নেই।”

তিনি আরও জানিয়েছেন, ইরানের সামরিক পদক্ষেপগুলো প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, বরং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ।

ইরান দাবি করছে, এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবে নেওয়া হচ্ছে এবং তারা সর্বদা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে তৎপর।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App