×

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যকে ৩০ মিনিটের মধ্যে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

মধ্যপ্রাচ্যকে ৩০ মিনিটের মধ্যে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে ৩০ মিনিটেরও কম সময়ে ‘পুরো অঞ্চল (মধ্যপ্রাচ্য) অন্ধকারে ডুবে যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের জবাবে লারিজানি এই হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন: রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র

এর আগে সাংবাদিকদের সঙ্গে ইরান সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের (ইরানের) বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি এবং তা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর লেগে যাবে। তবে আদর্শভাবে আমরা সেটা করতে যাচ্ছি না।’

এর জবাবে আজ লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যদি তারা (যুক্তরাষ্ট্র) সেটা করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। 

ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘অন্ধকার এমন পরিস্থিতি তৈরি করবে, যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা মার্কিন সেনাদের শিকার করার যথেষ্ট সুযোগ তৈরি হবে।’

সূত্র: সিএনএন

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, মুখ খুললেন তাসনিম জারা

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App