×

মধ্যপ্রাচ্য

সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ এএম

সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ওমানে থাকা জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ দ্রুত ওমান ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ নির্দেশনায় ওমানের জন্য ভ্রমণ সতর্কতা এখনো লেভেল ৩, অর্থাৎ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রাখা হয়েছে। এর কারণ হিসেবে সম্ভাব্য সশস্ত্র সংঘাত, আঞ্চলিক উত্তেজনা এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন : ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের কিছু অঞ্চলের জন্য সর্বোচ্চ লেভেল ৪, অর্থাৎ ভ্রমণ করবেন না সতর্কতা বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ওই এলাকাগুলোতে সশস্ত্র সংঘাতের ঝুঁকি বেশি থাকায় সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বেড়ে গেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে ইরান–সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং ইয়েমেনে চলমান সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এমন নির্দেশনা কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরো অবনতি হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগও বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App