×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:২০ পিএম

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

ছবি : সংগৃহীত

সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী সিপান হেমো জানিয়েছেন, রোববার (২৯ মার্চ) সকালে দেশটির ভূখণ্ডে অবস্থিত কাসরাকের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে চারটি ড্রোন হামলা চালানো হয়। তবে ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে। খবর আল জাজিরার।

তিনি বলেন, এ ধরনের হামলার জন্য ইরাককে দায়ী করা হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাগদাদকে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন : ইরানের যে কৌশলে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

এর একদিন আগে সিরিয়ার সেনাবাহিনী জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-তানফ ঘাঁটিকে লক্ষ্য করে ইরাক থেকে আসা আরেকটি ড্রোন হামলাও তারা প্রতিহত করেছে। এই ঘাঁটিতে আগে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন ছিল।

অন্যদিকে, ইরানপন্থী ইরাকি বিভিন্ন গোষ্ঠী ইরাকসহ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর হামলার দায় স্বীকার করেছে। একইসঙ্গে এসব গোষ্ঠীর ওপর পাল্টা হামলার ঘটনাও ঘটছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App