×

মধ্যপ্রাচ্য

সমঝোতার ব্যর্থতা ইরানের জন্যই ক্ষতিকর: জেডি ভ্যান্স

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

সমঝোতার ব্যর্থতা ইরানের জন্যই ক্ষতিকর: জেডি ভ্যান্স

ছবি : সংগৃহীত

কোনো ধরনের চুক্তি ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ হয়েছে। আলোচনার পর ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এই ব্যর্থতার দায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের ওপরই বেশি বর্তায়।

রোববার (১২ এপ্রিল) সকালে ইসলামাবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে এই আলোচনা শনিবার বিকেল থেকে শুরু হয়ে টানা ২১ ঘণ্টা ধরে চলে।

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র আলোচনায় নমনীয়তা ও সদিচ্ছা নিয়ে অংশ নিয়েছিল। তবে ইরান মার্কিন শর্ত গ্রহণে রাজি হয়নি। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট ও শক্ত অঙ্গীকার প্রয়োজন যা এখনো পাওয়া যায়নি।

আরো পড়ুন : হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি

তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র চায় ইরান নিশ্চিতভাবে প্রতিশ্রুতি দিক যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো উপকরণও সংগ্রহ করবে না যা দিয়ে দ্রুত অস্ত্র তৈরি করা সম্ভব।

তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ভবিষ্যতে যাতে তারা পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির পথে না যেতে পারে, সে জন্য তাদের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আমরা এখনো সেই অঙ্গীকার দেখতে পাইনি, তবে ভবিষ্যতে তা পাওয়া যাবে বলে আশা করি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে কোনো ইস্যুতেই চূড়ান্ত সমঝোতা হয়নি।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে ইরান তাদের শর্ত মেনে না নেওয়ায় চুক্তি সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App