×

মধ্যপ্রাচ্য

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৩০ এএম

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। গণনা অনুসারে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণা, চাঁদ দেখা এবং মহাকাশ বিষয়ক তথ্য প্রদানকারী সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরি সালের যুল-হিজ্জাহ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ২৬ মে (মঙ্গলবার) আরাফার দিন এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হতে পারে।

আরো পড়ুন : সৌদি আরবে পৌঁছেছেন ৪৫,৬৪৯ জন বাংলাদেশি হজযাত্রী

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব তারিখ বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। চূড়ান্তভাবে জিলহজ মাসের শুরু, আরাফার দিন ও ঈদুল আজহার তারিখ নির্ভর করবে সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর।

সাধারণত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। সে অনুযায়ী দেশে আগামী ২৮ মে ঈদ পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App