×

মধ্যপ্রাচ্য

ইরান সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০২ পিএম

ইরান সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। তাদের বিরুদ্ধে বৈরী তৎপরতা চালানো এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ আনা হয়েছে।

সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকায় ‘জিন্দাশতি নেটওয়ার্ক’ নামের একটি গোষ্ঠী এবং দুটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নামও রয়েছে। তাদের বিরুদ্ধে ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগ তুলেছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

আরো পড়ুন : পদত্যাগের আহ্বান একাধিক মন্ত্রীর, চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাজ্যের দাবি, তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি দেশটির ভেতরে ও বিদেশে ব্যক্তি এবং বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা, হুমকি কিংবা বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন।

ব্রিটিশ আইন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ধরনের সম্পদ ও অর্থনৈতিক সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি সরকারি অনুমতি ছাড়া তাদের কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া যাবে না।

গত মাসে লন্ডনে ইহুদি স্থাপনায় অগ্নিসংযোগের কয়েকটি ঘটনার তদন্তে ইরান সংশ্লিষ্ট সম্পৃক্ততার সন্দেহের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই ঘটনার পর সন্ত্রাসবিরোধী তদন্ত শুরু করে ব্রিটিশ পুলিশ। তবে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে হামলা বা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের সংক্রমণ ও টিকা সংকটে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

হামের সংক্রমণ ও টিকা সংকটে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

‘জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক’

গভর্নর ‘জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক’

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর নতুন রোডম্যাপ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রধানমন্ত্রীর নতুন রোডম্যাপ

আরো ২ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আরো ২ মামলায় জামিন চাইলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App