×

মধ্যপ্রাচ্য

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য আলোচনায় বিরতি দিয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৪ জুলাই)  যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, আমরা ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা সমঝোতায় আসতে মরিয়া। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের নেতার দাফন সম্পন্ন করার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি।

আরো পড়ুন : খামেনির শেষ বিদায়ে যোগ দিলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি

ভাষণে ট্রাম্প সাম্প্রতিক বিভিন্ন সামরিক অভিযানের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র দ্রুত ও সফল অভিযান পরিচালনা করেছে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি দেশে কমিউনিজমের পুনরুত্থান নিয়ে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হবে না।

তবে খামেনির জানাজা ও দাফনের জন্য ইরানকে সময় দেওয়ার বিষয়ে ট্রাম্পের এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁও আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App