×

মধ্যপ্রাচ্য

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ঘিরে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চুক্তি অনুযায়ী হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ করবে এবং এর বিনিময়ে ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ উন্মুক্ত হতে পারে।

সংবাদ সংস্থা এএফপিকে হামাসের একাধিক নেতা জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিতে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। হামাসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, কয়েকটি সংশোধনের প্রস্তাব থাকলেও তারা মূল চুক্তিতে সম্মতি দিয়েছে। সংগঠনটির ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ অস্ত্রত্যাগে সম্মত হওয়ার খবর সামনে এলো।

অন্যদিকে, ইসরায়েলের রাজনৈতিক সূত্রের দাবি, তাদের সব শর্ত এখনো পুরোপুরি পূরণ হয়নি। তবে এ বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরো পড়ুন : যেসব কারণে জোট গঠন করলো সৌদি আরব

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘বোর্ড অব পিস’-এর মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে। তাঁর ভাষ্য, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ ধাপে ধাপে সম্পন্ন হবে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ট্রাম্প আরো জানান, নিরস্ত্রীকরণ শেষ হলে ইসরায়েলি সেনা গাজ়া ছাড়বে এবং সেখানে দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। পাশাপাশি গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করা হবে।

চুক্তির অংশ হিসেবে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) নামে একটি অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই সংস্থার অধীনেই গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালিত হবে। চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের সুড়ঙ্গ, অস্ত্রঘাঁটি ও অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হবে এবং সব ধরনের অস্ত্র এনসিএজির নিয়ন্ত্রণে থাকবে। এ কাজে আন্তর্জাতিক বাহিনী সহায়তা করবে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাসের নিরস্ত্রীকরণ দীর্ঘদিন ধরেই অন্যতম প্রধান শর্ত ছিল। গত অক্টোবরে যুদ্ধবিরতির সমঝোতা হলেও সহিংসতা পুরোপুরি থামেনি। বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপেই হামাসের অস্ত্রত্যাগ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ নিয়ে শিগগিরই মিশরের কায়রোতে যুক্তরাষ্ট্র, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App