×

মধ্যপ্রাচ্য

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা-মা, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন। অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্তে গাড়ির আকস্মিক গতিপথ পরিবর্তনকে সংঘর্ষের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কয়েকজন গাড়ির ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েন। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে শেষ পর্যন্ত দুর্ঘটনায় নয়জনেরই মৃত্যু হয়।

আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এই সড়কের মাধ্যমে আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকার সঙ্গে উপকূলীয় অঞ্চলগুলোর যোগাযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App