×

গান

ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

ভারতে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

ছবি: সংগৃহীত

ভারতের ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (DIFF) সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে মর্যাদাপূর্ণ ‘মিনার-ই-দিল্লি’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি  আগামী ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা সম্প্রতি রুনা লায়লাকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এ সম্মাননার বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আসরে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস।

এমন উৎসবে পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, “আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবের অংশ হতে পেরে এবং একটি পুরস্কার গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি উৎসবের সভাপতি রাম কিশোরকে ধন্যবাদ জানাতে চাই। সেইসাথে ইন্দিরা গান্ধী শিল্প পরিষদ, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কেও অনেক ধন্যবাদ। এটি সত্যিই একটি বিশাল পদক্ষেপ এবং এটি বিশ্বজুড়ে সৃজনশীল মানুষদের সৃজনশীলতার একটি সংহতি। আমি নিশ্চিত যে এটি একটি বড় সাফল্য অর্জন করবে এবং এর জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা।”

এর মাধ্যমে চতুর্থ খ্যাতিমান ব্যক্তি হিসেবে পুরস্কারটি পেতে যাচ্ছেন রুনা লায়লা। এর আগে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পেয়েছেন ভারতীয় অভিনেত্রী-নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলংকার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) ও ‘মেরা নাম জোকার’ ছবির রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App