×

ময়মনসিংহ

নাশকতার মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:১৪ পিএম

নাশকতার মামলায় আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আছেন পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, গুনারীতলা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাছেদ, চরপাকেরদহ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রুহুল আমিন। এছাড়াও মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মুনিম সাকিব, আদারভিটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস সওদাগর, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন রিপন, যুবলীগ নেতা শাহা আলম, সুজন রানা রঞ্জু, আওয়ামী লীগ নেতা ছামিউল ইসলাম মানিক এবং পৌর তাঁতী লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আল আমীন।

আরো পড়ুন: ঢাবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৫৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার ১২ জনকে জামালপুর আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App