×

ময়মনসিংহ

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

Icon

দেওয়ানগঞ্জ( জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স কাঠারবিল ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। ওই সময় তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করা হয়।

সাব্বির হোসেন উত্তর কাঠারবিল গ্রামের বাদশা আলির ছেলে। 

জানা গেছে, বুধবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল ফিলিং স্টেশন থেকে সাব্বির হোসেন নামে এক যুবক ভ্যানযোগে ১২০ লিটার ডিজেল অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোখলেসুর রহমানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে জ্বালানি বহনের অপরাধে তিনি অভিযুক্ত সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং তার কাছ থেকে ১২০ লিটার ডিজেল জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল ইসলাম জানান, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App