×

ময়মনসিংহ

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি  ২৮

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৭ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৮ শিশু ভর্তি হয়েছে।  এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে মোট ৮৪ শিশু।

রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা ।

তিনি বলেন, গত ২১ এপ্রিল সাড়ে ৩ বছরের শিশু মেয়েটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে জেলার ত্রিশাল থেকে এসে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরিমধ্যে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

তিনি আরো বলেন, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৭৫৫ শিশু।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার চার শতাধিক

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেল সস্তা: রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেল সস্তা: রিজভী

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

আওয়ামী লীগের মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App