×

ময়মনসিংহ

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পিএম

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কৃষক, একজন ধান ব্যবসায়ী এবং একজন মাছ শিকারি রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫), সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ পালান (৫৩) এবং সিরাজগঞ্জের আকনাদিঘীরচর গ্রামের শুভ মণ্ডল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ধনু নদের জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে আব্দুল মোতালিব ঘটনাস্থলেই মারা যান। একই দিনে বেলা ১১টার দিকে সাতগাঁও গ্রামের সামনে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মোনায়েম খাঁ পালানের মৃত্যু হয়।

অন্যদিকে, সিরাজগঞ্জের শুভ মণ্ডল কয়েকদিন ধরে খালিয়াজুরী হাওরে ধান কিনতে কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছিলেন। দুপুরে ধান কেনার সময় ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বলেন, নিহতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

‘কেউ জানে না’ পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার সিনেমার গান ভাইরাল

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

চালুর প্রথম দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App