×

ময়মনসিংহ

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

Icon

তিলক রায় টুলু, পূর্বধলা নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:০৫ পিএম

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় জিরাসহ শাহীন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে পুলিশ।

রোববার (৩ মে) ভোর ৫টায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। 

আটক শাহীন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহলদল দুর্গাপুর সীমান্ত দিয়ে নিয়ে আসা ২১ বস্তা জিরা পাচারের সময় পুলিশ তা আটক করে। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত ভারতীয় জিরা অবৈধভাবে দেশে আনা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App