×

ময়মনসিংহ

গাঁজা সেবনের দায়ে পিতা ও পুত্রের কারাদণ্ড

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫১ পিএম

গাঁজা সেবনের দায়ে পিতা ও পুত্রের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বহন করার দায়ে পিতা নুরু শেখ (৬০) ও ছেলে হাবিবকে (২২),= এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) বিকালে পৌর শহরের কালিকাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

নুরু শেখ পৌর সভার কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব একই এলাকার নুরু শেখের ছেলে। তারা সম্পর্কে বাবা-ছেলে।  

জানা গেছে, শুক্রবার কালিকাপুর নুর শেখের বাড়ির পাশে কাঠ বাগানে মাদক সেবন করছিলেন বাবাও ছেলে। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক সেবন অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত বাবা-ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, বাবা ছেলে দুইজনে গাঁজা সেবন অপরাধে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মো. আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় তাদের জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

শরণখোলা উপজেলায় ধান কাটা নিয়ে চিন্তিত কৃষকরা

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

না ফেরার দেশে নেজামে ইসলাম পার্টির আমীর সরওয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App