×

ময়মনসিংহ

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সাবেক সার্টিফিকেট সহকারী মো. জিয়া শাহ সুলতানকে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ মে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, মো. জিয়া শাহ সুলতান দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত থাকাকালীন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফের স্বাক্ষর জাল করে মিসকেসের চূড়ান্ত আদেশ প্রদান করেন। এছাড়া সেবাগ্রহীতাদের হয়রানি এবং সরকারি কাজে বাধা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এই অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা প্রশাসক কর্তৃক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’ হওয়ার অভিযোগে বিভাগীয় মামলা (নং ১০/২০২৫) রুজু করা হয়।

বিভাগীয় মামলার প্রাথমিক শুনানিতে অভিযুক্ত কর্মকর্তার জবাব সন্তোষজনক না হওয়ায় ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। দীর্ঘ তদন্ত শেষে গত ১০ মার্চ ২০২৬ তারিখে তিনি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদন ও অপরাধের গুরুত্ব বিবেচনা করে সরকারি বিধি মোতাবেক তাকে ‘চাকরি হতে অপসারণ’ সূচক গুরুদণ্ড প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে যে, তিনি কোনো ধরনের সরকারি আর্থিক সুবিধা বা বকেয়া পাওনা পাবেন না।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, "বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বরখাস্তের আদেশটি আমরা হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

অভিযুক্ত মো. জিয়া শাহ সুলতানের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App