×

ময়মনসিংহ

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

Icon

রুহুল আমীন খান, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৫২ পিএম

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ফাইল ছবি

ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দকে মন্ত্রীর পদমর্যাদায় দেখতে চান তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্থানীয়দের ভাষ্য, জনপ্রিয়তা, রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ময়মনসিংহবাসীর আস্থা অর্জন করেছেন।

নেতাকর্মীরা বলেন, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ময়মনসিংহ সদরের রাজনীতিকে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি ‘ওয়াহাব ভাই’ নামে পরিচিতি পান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বলে স্থানীয়দের দাবি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বিভিন্ন সভা-সেমিনারে নিজেকে জনগণের সেবক হিসেবে পরিচয় দেন। স্থানীয়দের মতে, মানুষের যৌক্তিক সমস্যা সমাধানে তিনি সবসময় আন্তরিক।

ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ওয়াহাব আকন্দকে ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবেও আখ্যা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন একতরফা নির্বাচনের কারণে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তরুণ প্রজন্মের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে নানা সময় কারাবরণ করেও তিনি রাজনৈতিক আদর্শ থেকে সরে যাননি। বরং দলকে সুসংগঠিত করে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।

নগরীর বাসিন্দা শাজাহান সরকার বলেন, “ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে দল-মত নির্বিশেষে উদার মানসিকতার পরিচয় দিয়েছেন ওয়াহাব আকন্দ। দরিদ্র ও অসহায় মানুষের পাশে তিনি সবসময় ছিলেন। আমরা তাঁকে মন্ত্রীর পদে দেখতে চাই।”

বিএনপি নেতা শফিকুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রত্যাশা ওয়াহাব আকন্দকে আরও অনুপ্রাণিত করেছে। ময়মনসিংহ সদরবাসী তাঁকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখেছে। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App