×

ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে কাপলিং ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টা পর ময়মনসিংহ-ঢাকা রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে রিলিফ ইঞ্জিন সংযুক্ত করার পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, এদিন দুপুর সোয়া ১২টায় উপজেলার মশাখালিতে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে মশাখালির কাছাকাছি আসতে ট্রেনের ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় থেকে গফরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠিয়ে দুপুর আড়াইটার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন আরও বলেন, ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেন আটকা পড়ে। তবে এখন অন্যান্য ট্রেন চলাচলও শুরু হয়েছে। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনের দিকে যাচ্ছে। সেখান থেকে টাঙ্গাইলের ভুয়াপুর যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

দুর্গাপূজার ছুটি নিয়ে নতুন নির্দেশনা

আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App