×

ময়মনসিংহ

নিখোঁজ শিশুর মরদেহ মিলল নদীতে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

নিখোঁজ শিশুর মরদেহ মিলল নদীতে, ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর পাঁচ বছরের এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন ও রক্তক্ষরণের আলামত থাকায় ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

রোববার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কংস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির বাড়ি একই উপজেলার গোয়াতলা ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গোয়াতলা ইউনিয়নে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বলে শনাক্ত করেন।

স্বজনদের ভাষ্য, মরদেহ উদ্ধারের পর রাতেই গোসল করানোর সময় তারা শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। বিশেষ রক্তক্ষরণের আলামত দেখা যায়। এতে তাদের সন্দেহ হয় যে শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

‘মন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে’

আদ-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক ‘মন্ত্রীর পিছনে টাকা নিয়ে ঘুরেছি প্রমাণ করতে হবে’

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বাঞ্ছারামপুরে ভাঙা সড়কে চরম দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

‘ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে’

অর্থমন্ত্রী ‘ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে উপকারভোগীরা কী করছেন, যাচাই করা হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App