×

ময়মনসিংহ

সরিষাবাড়ী

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম হোসেন ইসমাইল ও ওসমান মিয়া নামে দুই শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো রাধানগর গ্রামের শামিম মিয়ার ছেলে ওসমান (৮) এবং একই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ইসমাইল (৭)। তারা দুজনই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি আসে ইব্রাহিম ও ওসমান। পরে তীব্র গরমে বাড়ির পাশে রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদীর পাড়ে আরও ৫-৬ জন সহপাঠীর সঙ্গে খেলতে যায়। খেলা শেষে সবাই নদীতে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইব্রাহিম ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশু দুটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট।

এ বিষয়ে জামালপুর ফায়ার স্টেশনের লিডার মো. শহিদুল ইসলাম বলেন, আমরা ডুবে যাওয়া স্থানে উদ্ধারকাজ পরিচালনা করছি। তবে স্রোত বেশি থাকায় পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবুও আমাদের সাধ্য অনুযায়ী উদ্ধার কার্যক্রম চলছে।

নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

হাওরাঞ্চলের নদ-নদী মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App