×

ময়মনসিংহ

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫০ পিএম

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছবি: সংগৃহীত

যমুনা নদীতে গোসল করতে নামাই কাল হলো দুই শিশুর। জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পিংলা ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হচ্ছে- উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের শামীম হোসেনের ছেলে উসমান গনি (৮) ও একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় বেশ কয়েকজন শিশুর সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে উসমান ও ইসমাইল। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার টানা চেষ্টার পর রাত পৌনে ৮টার দিকে নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু উসমান গনির বাবা শামীম হোসেন বলেন, ‘দুপুরে আমার ছেলে এলাকার অন্য ছেলেদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। তারপর পানিতে ডুবে যায়। আমার ছেলে খুব ভালো সাঁতার জানতো না।’

নিহত অন্য শিশু ইসমাইলের বাবা ফিরোজ হোসেন বলেন, ‘নদীর অনেক স্রোত। এই স্রোতে আমার ছেলে পানিতে তলিয়ে যায়। সর্বনাশা যমুনা নদী আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিলো।’

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা উদ্ধার অভিযান শুরু করি। আমাদের ডুবুরি দল প্রায় ৭ ঘণ্টা যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করেছে।’

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘দুইজন শিশু যমুনা নদীতে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App