×

ময়মনসিংহ

৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক

Icon

খোরশেদ আলম, শেরপুর থেকে

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

৩৩ টন সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে থানা পুলিশ। সেই সঙ্গে মো. বোরহান উদ্দিন (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লার জেবিন রাইস প্রসেসিং নামে মিলের গুদাম থেকে ওই সরকারি চাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ পৌর শহরের চাপাতলী মহল্লার ওই রাইস মিলে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ মেট্রিক টন সরকারি চাল জব্দ করে। সরকারি ধান-চাল সংগ্রহের ২০২৪-২৬ সালের জুন মাসের বিতরণকৃত ৩০ কেজির বস্তায় ভরা ছিল এসব চাল। ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাসহ মিলমালিককে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ৩৩ টন চাল পুরোনো বস্তা থেকে নতুন বস্তায় প্যাকেট করার সময় সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির খালি বস্তা পাওয়া যায়। আটককৃত চালের বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিষিদ্ধ করল ভারত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট-সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ’

হাসানের হ্যাটট্রিক, মুশফিক-শান্তর ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

হাসানের হ্যাটট্রিক, মুশফিক-শান্তর ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App