×

ময়মনসিংহ

ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন

ইউপি ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:০২ পিএম

ইউপি ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি

ছবি: ভোরের কাগজ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে কাংশা বাজারে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুল ইসলাম, আজাহার আলী মেম্বার, মাহফুজুর রহমান, মাহফুজ, সাবেক মেম্বার শের আলী, ইউপি সদস্য গোলাপ হোসেন, ইউপি সদস্য মুছা সরদার প্রমুখ।

বক্তারা বলেন, একসময় আয়নাপুর এলাকায় বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠলেও নদীভাঙনের কারণে সেসব এলাকা এখন অস্তিত্ব সংকটে রয়েছে। আয়নাপুর বাজার ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত হওয়ায় সাধারণ মানুষকে পরিষদের সরকারি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের ভোগান্তির শিকার হতে হবে।

বক্তারা আরও বলেন, দেশ স্বাধীনের ৫৫ বছরেও ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি। ফলে সেবাগ্রহীতাদের যুগ যুগ ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন যে এলাকা থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন সেই চেয়ারম্যান তাঁর বাড়ির সামনেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের চেষ্টা করেন। ফলে এলাকাবাসীর সঙ্গে সেই চেয়ারম্যানের মতবিরোধ সৃষ্টি হয়। এ কারণে গত ৫৫ বছরেও ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হয়নি।

২০২৪ সালে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের লক্ষ্যে স্থান নির্ধারণের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য গরুচরন দুধনই, আয়নাপুর ও কাংশা এলাকায় তিনটি জায়গা দেওয়া হয়।

বক্তারা বলেন, ওই তদন্ত কমিটি বর্তমান চেয়ারম্যান আতাউর রহমানের পক্ষাশ্রিত হয়ে ইউনিয়নের একাংশে আয়নাপুর বাজারে ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রতিবেদন দেওয়া হয়। কাংশা বাজার ইউনিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখান থেকে ইউনিয়নের সব এলাকার মানুষ সহজেই যাতায়াত ও সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। তাই জনস্বার্থে এবং জনগণের সুবিধার কথা বিবেচনা করে কাংশা বাজারেই ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি জানান তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

মুফতী ফয়জুল করীম সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

ড. হামিদুর রহমান আযাদ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App