×

ময়মনসিংহ

শেরপুর কারাগার

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

ছবি: সংগৃহীত

শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পালিয়ে যাওয়া ৫১৮ জন বন্দির মধ্যে দুই বছরেও ৩৪৫ জনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। একই ঘটনায় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে এখনো ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি উদ্ধার হয়নি।

জানা গেছে, ২৪ জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৩৪৫ বন্দী দুই বছরেও গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি ১১শ' রাউন্ড। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট বিকালে শত শত দুর্বৃত্ত শেরপুর জেলা কারাগার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় সেদিন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৫১৮ জন বন্দির মধ্যে এখনো ধরাছোঁয়ার বাইরে ৩৪৫ জন। শুধু তাই নয়, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হলেও এখনো হাতে আসেনি ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সমাজের বিশিষ্টজনেরা।

তবে পুলিশ বলছে, পলাতক বন্দীদের আইনের আওতায় আনতে সার্বক্ষণিক নজরদারি চলছে। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত শেরপুর জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ে ভিতরে। দুর্বৃত্তরা একপর্যায়ে কারাগারের বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তার স্বার্থে সরে যান দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় লুট হয় অস্ত্র-গোলাবারুদ, সিসিটিভি ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ সব মালামাল। এ সুযোগে কারাগারে থাকা বিভিন্ন মামলার ৫১৮ জন বন্দি পালিয়ে যায়। দীর্ঘ দুই বছরেও আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পেরেছে ১৭৩ জনকে। তবে এখনও আইনের নাগালের বাইরে রয়ে গেছে ৩৪৫ জন। আর হামলার ঘটনায় লুট হওয়া নয়টি অস্ত্র উদ্ধার হলেও চায়না রাইফেল ও শটগানের বিপুল পরিমাণ গুলি আজও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এসব অপরাধী এবং গোলাবারুদ সমাজে অস্থিরতা সৃষ্টি করছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।

শেরপুর জেলা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আলমগীর কিবরিয়া কামরুল বলেন, পলাতক আসামিদের মধ্যে গুরুতর অপরাধীরাও রয়েছে। তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে না পারলে সমাজে যেকোনো সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী বলেন, ৫ আগস্ট ঘটনার দিন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি ঢাকা থেকে তাৎক্ষণিক এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গোলাবারুদ উদ্ধারের বিষয়েও প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। তিনি বাদবাকি গোলাবারুদ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শেরপুর কারাকর্তৃপক্ষ জেল সুপার শাহ্ রফিকুল ইসলামের দেওয়া তথ্য মতে, লুট হওয়া ৮৪৪ রাউন্ড চায়না রাইফেলের গুলির এখনো কোনো সন্ধান মেলেনি। শটগানের ৩৩১ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৩২টি। সব মিলিয়ে এখনও ১ হাজার ১৪৩ রাউন্ড গুলি ও ৩৪৫ পলাতক আসামির হদিস মেলেনি। শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তার ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

টেলিগ্রাফের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App