×

ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস এবং আউলিয়া নগরে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন: ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছে।’

তিনি আরো বলেন, ‘বগি উদ্ধার করে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

প্রসিকিউটর জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App