×

স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন নতুন ডেঙ্গুরোগী।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৮১ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, বরিশাল বিভাগে ২০২ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৯৪ জন। চলতি বছরে এ যাবৎ মোট ৪৮ হাজার ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

দ্বিতীয়বার মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App