×

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

ময়মনসিংহ মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ভবনটির ছাদ থেকে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

প্রত্যক্ষদর্শী নুরে আলম বলেন, সন্ধ্যার আগে হঠাৎ হাসপাতালের নতুন একটি ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে হাসপাতালের আনসার সদস্যসহ অন্যান্য কর্মীরা আগুন নেভাতে ছুটে যান।

আরও পড়ুন: লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

আগুনের খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে আতঙ্ক দেখা দেয়। রোগীদের স্বজনরা দ্রুত তাদের নিয়ে ভবন থেকে নিচে নামতে শুরু করেন।

তবে আগুনের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ফায়ার সার্ভিস কর্মী এরশাদ উল্লাহ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

আন্তর্জাতিক ফুটবল মাঠে কী আর নামবেন না নেইমার!

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

এশিয়া কাপ ট্রফি ছাড়া ফিরল ভারতের নারী ক্রিকেটারও, নেপথ্যে কী

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

ইউপি ভবন নির্মাণে দাবী, বিক্ষোভ-মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App