×

জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় দৈনিক দুই ঘণ্টা সাময়িক লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের ঘাটতি দেখা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দৈনিক দুই ঘণ্টা লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে প্রকৌশল অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

আরো পড়ুন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা এবং বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা—এই দুই দফায় মোট এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে সহানুভূতির সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উল্লিখিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App