×

জাতীয়

আবরার হত্যা: মামলা প্রস্তুত না হওয়ায় রায় ৮ ডিসেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:১৩ পিএম

মামলা প্রস্তুত না হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায় পিছিয়েছে। আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।

এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে আবরার ফাহাদ হত্যা মামলায় কারাগারে থাকা ২২ আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়। এর আগে সাড়ে ১১টায় হাজতখানা থেকে এজলাসে আসামিদের তোলা হয়।

এর আগে গত ১৪ নভেম্বর মামলাটির রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সকল যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য আজকের দিনটি ধার্য করেন বিচারক। যুক্তি উপস্থাপনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে আসামিদের নির্দোষ দাবি করে মামলা থেকে খালাস চাওয়া হয়।

মামলার অভিযোগে জানা যায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্তে প্রাপ্ত আরও কয়েকজনকে আসামি করে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

তাদের মধ্যে পলাতক বাদে ২২ আসামি হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মো. মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু। পলাতক তিন আসামি হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলাটিতে মোট ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। তবে আত্মপক্ষ সমর্থনে ২২ আসামি নিজেদেরকে আদালতে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব চাকরিজীবী

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App