×

জাতীয়

সিরাজগঞ্জের সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ বাসচালক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০১৮, ১১:৪২ এএম

সিরাজগঞ্জের সলঙ্গায় কোটি টাকার হেরোইনসহ বাসচালক গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন সহ বাসচালক মো. ডালিমকে (৩৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। এর আগে বুধবার গভীর রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ বাসচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাসচালক ডালিম চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাজার স্টেশন এলাকার মো. শুকুর আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস’র চালকের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। বাসচালক ডালিম পুলিশ হেফাজতে আছে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App