×

জাতীয়

রবিবার থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ পিএম

বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। উত্তরা দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক চলাচলের পর এখন আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করবে। আগামী রবিবার থেকে মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল প্রকল্পের পরিচালক এ এম এন সিদ্দিক।

তিনি বলেন, ২০২২ এর ডিসেম্বর নাগাদ আগারগাঁও পর্যন্ত এবং ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে।

তিনি আরো বলেন, আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজের এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম অংশের কাজের পাশাপাশি দ্বিতীয় অংশের কাজ বাধাহীনভাবে এগিয়ে চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App