×

জাতীয়

হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল ক্যান্সার মিশন ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০২:২০ পিএম

হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল ক্যান্সার মিশন ফাউন্ডেশন

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়ায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে ঢাকার ক্যান্সার মিশন ফাউন্ডেশন।

ক্যান্সার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় এ ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয় এবং পরদিন শনিবার (২৫ ডিসেম্বর) সাহেবরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের উদ্যোগে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে নারী ও শিশুসহ প্রায় ১০০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

[caption id="attachment_325781" align="alignnone" width="700"] ক্যান্সার মিশন ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। ছবি: ভোরের কাগজ[/caption]

ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিকের উদ্যোগে ক্যাম্পে ১০ জন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে খুবই খুশি এই দুই এলাকার সাধারণ মানুষ।

এ ব্যাপারে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মো. নাজমুল করিম মানিক বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই ক্যান্সার মিশন ফাউন্ডেশন ঢাকার লক্ষ্য। আগামীতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App