×

রংপুর

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত দুই

Icon

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পিএম

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত দুই

ছবি: ভোরের কাগজ

ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ অক্টোবর) ভোরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলার তিস্তা সেচ ক্যানেল এলাকায়। নিহদের পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের দায়িত্ব নিয়েছে। 

জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তার চিৎকারে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। মাইকে এমন ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুই ব্যক্তিকে ধাওয়া করেন।

স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তাঁদের পিছু নেন ধাওয়াকারীরাও। একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিম-উত্তরে পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলার তিস্তা সেচ ক্যানেলে তাঁদের আটক করা হয়। পরে সেখানে স্থানীয় লোকজন তাঁদের গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহের দায়িত্ব গ্রহণ করে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে নিহত দুই ব্যক্তির নাম-পরিচয়, বয়স ও বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্ত, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

চরফ্যাশনে ছাতিম ফুলের সুবাসে মুগ্ধ পথচারী-পর্যটক

চরফ্যাশনে ছাতিম ফুলের সুবাসে মুগ্ধ পথচারী-পর্যটক

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App