×

জাতীয়

‘শহীদ জিয়া শিশুপার্কে’র নাম পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮ পিএম

‘শহীদ জিয়া শিশুপার্কে’র নাম পরিবর্তন

‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’

রাজধানীর শাহবাগস্থিত ‘শহীদ জিয়া শিশুপার্কে’র নাম পরিবর্তন করে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের একাদশ বোর্ড সভায় এই নামের অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, চলতি বছেরের ২২ ডিসেম্বর ঢাকা দক্ষিণর আওতাধীন এলাকার সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ সংক্রান্ত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। এই সভার সুপারিশের আলোকে সোহরাওয়ার্দী উদ্যানের কেন্দ্রীয় শিশুপার্কটির ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’ নামকরণের প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন পায়। তবে পার্কটি আধুনিকায়নের নামে গত তিন বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই সংস্কার কাজ শেষ হতে আরও দুই বছর সময় প্রয়োজন। বোর্ড সভায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭৯ সালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শহীদ জিয়া শিশু পার্ক’ প্রতিষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App