×

জাতীয়

পার্থ গোপালের দুর্নীতি মামলার রায় রবিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৪:১৪ পিএম

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিং আইনে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে রবিবার (৯ জানুয়ারী)। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত মামলাটির রায় ঘোষণা করবেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর মামলাটিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সকল যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হলে রায় ঘোষণার জন্য ৯ জানুয়ারি তারিখ ধার্য করেন বিচারক।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার হয়।

পরদিন ২৯ জুলাই তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারাসহ দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।

এরপর ২৪ আগস্ট পার্থ গোপালের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন ১৪ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর ৪ নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App